ব্রিটিশ কাউন্সিলের ‘স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা’ ১০ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ০০:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:২১

ব্রিটিশ কাউন্সিলের ‘স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা’ ১০ অক্টোবর করোনাভাইরাসের কারণে আগামী ১০ অক্টোবর স্টাডি ইউকে ভার্চুয়াল মেলার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এ ভার্চুয়াল মেলায় যুক্তরাজ্যের অনেক সুপরিচিত বিশ্ববিদ্যালয় অংশ নে। পাশাপাশি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও এ মেলায় অংশগ্রহণ করবে বলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ভার্চুয়াল মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ পাবেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থিতাবস্থা রয়েছে এবং ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে ভ্রমণ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে এ ভার্চুয়াল মেলাটি বিশেষজ্ঞদের কাছ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য গ্রহণের এক সুবর্ণ সুযোগ।
ব্রিটিশ কাউন্সিল জানায়, ভার্চুয়াল মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে চ্যাট রুমে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি ক্যাটালগ ডাউনলোড ও বিজনেস কার্ড বিনিময়েরও সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা উল্লেখিত ওয়েবসাইটে (https://bd.registration.study-uk.britishcouncil.org/events) প্রবেশ করে ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের লগ-ইন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এছাড়া যে সব শিক্ষার্থীরা মেলার আগে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে মেলা চলাকালীন সময়ে নিবন্ধনের ‍সুযোগ দেওয়া হবে।
ব্রিটিশ কাউন্সিল আরও জানায়, যুক্তরাজ্যের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় এ ভার্চুয়াল মেলায় অংশগ্রহণ করবে। এর মধ্যে আছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব স্ট্রেথক্লাইড, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডন, অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়, কিংস কলেজ লন্ডন ও ডারহাম বিশ্ববিদ্যালয়। ভার্চুয়াল মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এ ওয়েবসাইট (https://bd.registration.study-uk.britishcouncil.org/study-uk-virtual-fair-2020-bangladesh#programme-detail) থেকে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম