প্রাথমিকে ৫১৬৬ জন সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১০:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১১:১৬

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ে ৫ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ২ হাজার ৫৮৩ জন সংগীতে এবং ২ হাজার ৫৮৩ জন শারীরিক শিক্ষা বিষয়ে নিয়োগ পাবেন।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃষ্টি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। এছাড়া ৯৮ হাজার ৩৩৮টি সাধারণ শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ৬৫ হাজার ৬২০টি পদ সৃষ্টির প্রস্তাবও দেওয়া হয়। পদ সৃষ্টি হলে আগামী বছরের শুরুতে এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।   

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশীয় সংস্কৃতির শিক্ষা নিয়ে মানসম্মত জীবনযাপনে উপযোগী করে তুলতে এ দুটি বিষয়ের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, দেশের বিভিন্ন ক্লাস্টারে একজন করে শারীরিক শিক্ষা ও একজন করে সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে এ দু’টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করোনা পরিস্থিতির মধ্যেই প্রাথমিকের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেয় মন্ত্রণালয়। সংস্কার কাজের অংশ হিসেবে  প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব দেন। শিক্ষার মানোন্নয়নে শুধু প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টিই নয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ১ হাজার ৬৮০টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রশাসনিক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি করোনার সময় অনেক কাজ নতুন করে শুরু করা হয়েছে।’

দেশে বর্তমানে  ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ২৬ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়।  এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৬১টি। 

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক