পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৬:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৬:৩৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার (১৮ অক্টোবর) ইউজিসি অডিটোরিয়ামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট সংক্রান্ত দু’দিন ব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান সভার সভাপতি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
সভাপতির বক্তব্যে ড. মো আবু তাহের বলেন, ‘সংকটকালে পাবলিক বিশ্ববিদ্যালয় যেনও অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করে। এছাড়া নির্দিষ্ট খাতে ও কোডে ব্যয়ে নিয়ম, বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং একটি শক্তিশালী আর্থিক কাঠামো গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
পেনশন সংবিধি তৈরি, মাস্টার রোল, চুক্তি ভিত্তিক, দৈনিক ভিত্তিক, সিকিউরিটি গার্ড ও আনসার পদে নিয়োগ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান ড. মো আবু তাহের। প্রয়োজনে ৪র্থ শ্রেণির পদের বিপরীতে কমিশনের অনুমোদন নিয়ে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ২৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ও বাজেট কর্মকর্তারা অংশ নেন। সভায় ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের মূল বাজেট নিয়ে আলোচনা হয়।
কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে বাজেট সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। এছাড়া, সভায় ইউজিসি’র বিভাগীয় প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষক সংকট থাকলেও নিয়োগ দেওয়া হচ্ছে না। আবার কোথাও মাস্টার রোলে অতিরিক্ত নিয়োগ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে ইউজিসির এই সভায় মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে প্রয়োজনীয় সংখ্যক মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রয়েছে।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম