প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের যেসব তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:২৪

প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে নতুন করে তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রবিবার (১ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়। বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও দেশের সকল প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, প্রায় লক্ষ করা যাচ্ছে মাঠ পর্যায়ের বিভিন্ন দফতর থেকে বিভিন্ন সময় কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য বিচ্ছিন্নভাবে অসম্পূর্ণ তথ্যসহ পত্র পাওয়া যায়। তাছাড়া বিচ্ছিন্নভাবে পাওয়া পত্রে এক একজন করে কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না।
এমতাবস্থায় মাঠ পর্যায়ের দফতরগুলোতে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চাকরির মেয়াদ দুই বছর অতিক্রান্ত হওয়ার পর এখনও চাকরি স্থায়ীকরণ করা হয়নি, তাদের চাকরি স্থায়ীকরণের জন্য তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
চাকরি স্থায়ী করতে যেসব তথ্য পাঠাতে হবে:
১) কর্মচারীর আবেদন
২) চাকরির খতিয়ান বইয়ের সত্যায়িত ফটোকপি।
৩) বিগত দুই বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)।
৪) নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি।
৫) বিভাগীয়/ফৌজদারি/দুদকের মামলা সংক্রান্ত তথ্য
৬) সন্তোষজনক চাকরির প্রত্যায়ন।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম