অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৬:৫৩আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৬:৫৫

প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের অফিস ও প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ নির্দেশনা জারি করা হয়।
বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সকল পিটিআইয়ের সুপারিন্টেনডেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় আদেশে।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ১৯ অক্টোবরের সভায় মাঠ পর্যায়ের অফিস/প্রতিষ্ঠানগুলোকে আগুন থেকে ঝুঁকিমুক্ত রাখার জন্য অগ্নিনির্বাপক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় অধিদফতরের আওতাধীন অফিস/প্রতিষ্ঠানগুলো আগুন থেকে ঝুঁকিমুক্ত রাখতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম