শিক্ষামন্ত্রীর মতবিনিময় কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:০০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী মঙ্গলবার দুপুর ২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘বই উৎসব-২০২১’ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন।
এর আগে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, ৩১ ডিসেম্বর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বই উৎসব-২০২১’ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রতিবছর সরাসরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ১ জানুয়ারি উৎসব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বই উৎসব পালন করে। এবার করোনার কারণে তা সম্ভব হবে না।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বই উৎসব ছাড়া সমসাময়িক বিষয়ের মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, অনলাইনে শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করবেন শিক্ষামন্ত্রী। এ সময় এইচএসসির ফল কবে প্রকাশ হবে তা জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম