শিক্ষক নিবন্ধনধারীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিগগিরই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান চলে যাওয়ার পর অনেকদিন এ পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পদ শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।’
দীপু মনি আরও বলেন, ‘এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেবো।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের তালিকা সংগ্রহ করলেও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের