শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৭:০৩

সরকারি কলেজ, মাদ্রাসা ও টিটি কলেজে অনলাইন ক্লাস, সেমিনার-সিম্পোজিয়াম ও জার্নাল প্রকাশের তথ্য চেয়েছে সরকার। আগামী ৭ জানুয়ারির মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

যেসব তথ্য পাঠাতে হবে:

১) ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কতটি সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে তা বিভাগ অনুযায়ী উল্লেখ করতে হবে। না হয়ে থাকলে কী কারণে হয়নি তার সুস্পষ্ট কারণ প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

২) কতটি জার্নাল প্রকাশিত হয়েছে এবং না হয়ে থাকলে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

৩) সর্বশেষ ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত অনলাইন কার্যক্রমের তথ্য পাঠাতে হবে।

৪) ২০২১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কতটি সেমিনার অনুষ্ঠিত হবে তার পরিকল্পনা পাঠাতে হবে।

আদেশে বলা হয়, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করা হলে তা আগে অধিদফতরকে জানানো হবে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করতে হবে। সম্ভব না হলে ভার্চুয়ালি করতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম