প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৯:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৪১

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরের উপবৃত্তির চতুর্থ কিস্তি (এপ্রিল-জুন, ২০২০) বিতরণের তথ্য এন্ট্রি কার্যক্রমে হতাশা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর হতাশা প্রকাশ করে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫৫ হাজার ৯৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান লগইন করে ডাটা এন্ট্রির কাজ শুরু করেছে আর ৪ হাজার ৬৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ডাটা এন্ট্রি শেষ করে শিক্ষার্থীদের তথ্য উপবৃত্তির ‘নগদ’ পোর্টালের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরাবর দাখিল করেছে।

এই সংখ্যা হতাজনক উল্লেখ্য করে নির্দেশনায় বলা হয়, নির্ধারিত ১৭ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও মনিটরিং অফিসারদের আন্তরিকতা প্রয়োজন। এমতাবস্থায় বর্ণিত কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম