সচিবের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বৈঠকে যা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ০৯:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০৯:০০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইম স্কেল ও ১০ম গ্রেড ও বিভাগীয় পদোন্নতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. বদরুল আলম মুকুল ও মহাসচিব দেলোয়ার হোসেন কুসুম ও আনজারুল ইসলামের  নেতৃত্বে ২৫ সদস্যের এক প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব  গোলাম মো. হাসিবুল আলমের সঙ্গে বৈঠক করেন। এ সময় অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইম-স্কেল ১০ম গ্রেড, বিভাগীয় পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে তিন ঘণ্টাব্যাপী ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সচিব প্রধান শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন এবং কিছু দাবি দ্রুতই পূরণ করা হবে বলে জানিয়েছেন। 

আলোচনার বিষয়বস্তু:

১. প্রধান শিক্ষকদের ২০১৪ সালের ৯ মার্চ পরবর্তী টাইম-স্কেল প্রদান;

২. প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় শ্রেণি ও ১০ গ্রেড বাস্তবায়ন;

৩. উচ্চতর পদে শতভাগ বিভাগীয় পদোন্নতিতে বয়সের সীমাবদ্ধতা ও পরীক্ষা পদ্ধতি না রাখা;

৪. বিদ্যালয়ের বই পরিবহন, কন্টিজেন্সিসহ সকল প্রকার খরচের বাজেট বৃদ্ধি করা;

৫. স্লিপসহ সরকারের বরাদ্দ করা সব অর্থ প্রধান শিক্ষকের একক একাউন্টে পরিচালনা করা;

৬. পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের করেসপন্ডিং স্কেলের জটিলতা নিরসন করা;

৭. প্রাথমিক শিক্ষা বিষয়ক সব কমিটিতে প্রধান শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা;

৮. চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরণ;

৯. প্রতি তিন বছর অন্তর শ্রান্তি ও বিনোদন ভাতার চিঠি ইস্যু করা;

১০. শিক্ষকদের অনলাইন বদলি শুরু হওয়ার আগেই জমা করা বদলির আবেদনগুলো  দ্রুত  নিষ্পত্তি করা;

১১. প্রধান শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধার বৃদ্ধি করা।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী