১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং কর্মসূচি চালু হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

দেশের ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। সোমবার ১ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ স্টাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আওতায় প্রকল্পের অর্থায়নে চার বছরে মোট ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছোট বাগান তৈরি, চারটি ফলজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হবে। স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে মোট ১০ হাজার ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাওয়া গেছে।

আদেশে ১০ হাজার ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি তালিকায় ক্লাস্টার প্রতি একটি করে বিদ্যালয় নির্বাচন করে চারটি ভাগ করে বিদ্যালয়ের হিসাব নম্বরসহ মঙ্গলবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে ইমেইলে পাঠাতে নির্দেশ দেওয়া হয় বিভাগীয় উপপরিচালকদের।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি