এক উপজেলা দিয়ে শুরু হচ্ছে প্রাথমিকে অনলাইনে বদলি

এস এম আববাস
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৭

একটি উপজেলা দিয়ে প্রাথমিকের অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম। তবে কোন উপজেলা দিয়ে শুরু হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশের পর ফেব্রুয়ারিতে এই কার্যক্রম শুরু হবে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছিল, অনলাইনে সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রমের ট্রায়াল একটি উপজেলায় শুরু হবে। এতে সফটওয়্যারে ভুল-ত্রুটি দেখা দিলে তা ঠিক করে ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে বদলি কার্যক্রম শুরু করে বছরব্যাপী তা চলবে।

ফেব্রুয়ারিতে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম শুরুর বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমরা একটা উপজেলা দিয়ে শুরু করে শুরু করবো। যদি দেখি সমস্যা আছে তাহলে তা সমাধান করবো। সমস্যা থাকলে তা সমাধান করে দেশব্যাপী চালু করবো।’

কোন উপজেলা দিয়ে শুরু করা হবে তা জানতে চাইলে আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার আশেপাশে একটি উপজেলায় বদলি কার্যক্রম শুরু করা হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশ পেলে উপজেলা নির্বাচন করা হবে। ’

এর আগে জানুয়ারি মাস থেকে অনলাইনে শিক্ষক বদলির জন্য একটি চার সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। কমটি বদলি সংক্রান্ত বিষয়ে কাজ করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত বছর অক্টোবর থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করার ছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

এরপর ২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে গত ২৪ নভেম্বর শিক্ষকদের আন্তঃবদলিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। অভ্যন্তরীণ ই-সেবা মডিউলের ই-প্রাইমারি সিস্টেম সফটওয়ারের মাধ্যমে সকল পুরাতন সরকারি ও সদ্য জাতীয়করণ করা এবং পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

অনলাইন বদলি বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। শিক্ষক বদলিতে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অনেকের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠে’। কাঙ্ক্ষিত ব্যক্তির বদলি নিশ্চিত হোক আমরা এটা চাই। সিস্টেমে যদি স্বচ্ছতা থাকে তাহলে সবার জন্যেই ভালো হবে। তবে দ্রুত চালু করা প্রয়োজন।’

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম