জরুরিভিত্তিতে প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭

‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। দেশের প্রতিটি জেলা থেকে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১টার মধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠাতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে বলা হয়, ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে ([email protected]) আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা ১টার মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, পিতা/অভিভাবকের নাম ও জন্ম তারিখ, পিতা/অভিভাবকের এনআইডি, পিতা/অভিভাবকের মোবাইল নম্বর, পিতা/অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এবং শিক্ষার্থীর বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম