শিক্ষকদের ডিপিএড কোর্সের পরীক্ষা পেছাতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩

করোনা মহামারি বিবেচনায় নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ডিপিএড কোর্সের চূড়ান্ত লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, শিক্ষা একাডেমির মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ছয় জন শিক্ষকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া এ নোটিশ পাঠান। পাবনা পিটিআইয়ের মো. শাহ আলম, জামালপুর পিটিআইয়ের মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পিটিআইয়ের মো. রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ পিটিআইয়ের সুজন-উজ জামান, কিশোরগঞ্জ পিটিআইয়ের জহিরুল ইসলাম এবং মাগুরা পিটিআইয়ের মো. নাদিম ইমরানের পক্ষে এ নোটিশটি পাঠানো হয়।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি টিচার্স ট্রেনিং সেন্টারের ডিপিএড কোর্সের ২০২০-২০২১ সালের প্রায় ৩৪ হাজার পরীক্ষার্থীর শারীরিক উপস্থিতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দেয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (এনএপিই)। করোনা বিবেচনায় নিয়ে ওই বিজ্ঞাপ্তিতে থাকা সময় সুছি বিবেচনা করে পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে এই আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘করোনার কারণে যেখানে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সারা বিশ্বে কোভিড-১৯ এর কারণে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে সকল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অথচ ডিপিএড এর ক্ষেত্রে শারীরিক উপস্থিতির কথা উল্লেখ করে পরীক্ষার তারিখ ঘোষণা অত্যন্ত ভায়াবহ সিদ্ধান্ত। যা সকল শিক্ষক-শিক্ষার্থীকে ভয়াবহ শারীরিক ঝুঁকির মধ্যে ফেলবে।’

তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে চূড়ান্ত লিখিত পরীক্ষার সময় সূচি মূলতবি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নোটিশে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের