আজ রবিবার (৩ জানুয়ারি) প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। এতে ১৩ হাজার ৯৭৪ জন্য প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) রোল নম্বর পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
/এসআইএস/এফএ/আপ-এনএস/








