প্রাথমিকে অনলাইন বদলির উদ্বোধন আগামী সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২২:১০আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:২৩

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম উদ্বোধনের কথা ছিল আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ)। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন বলে দিন ঠিক করা হয়েছিল। তবে সে সিদ্ধান্তে পরিবর্তন আসছে। শিক্ষকদের পাইলটিং কার্যক্রমে অনলাইনে আবেদনের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনে উদ্বোধন কয়েকদিন পরে করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। সোমবার (৮ মার্চ) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে একথা জানান।

মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘সফটওয়ারে কোনও সমস্যা নেই, কারিগরি কোনও ত্রুটি নেই। আমরা অবজারভেশন করছি। শিক্ষকদেরও অবজারভেশন রয়েছে। অবজারভেশন হচ্ছে—আবেদন করার সঠিক প্রক্রিয়াটা জানাতে প্রশিক্ষণের প্রয়োজন আছে। নতুন একটি সফটওয়ার চালু করবো। সে কারণে একটি প্রশিক্ষণ বা চার-পাঁচদিন ওরিয়েন্টশন প্রয়োজন হবে। এর মধ্যেই অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনও দিন উদ্বোধন করা হবে। ’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত বছর অক্টোবর থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করার ছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে গত ২৪ নভেম্বর শিক্ষকদের আন্তঃবদলিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। অভ্যন্তরীণ ই-সেবা মডিউলের ই-প্রাইমারি সিস্টেম সফটওয়ারের মাধ্যমে সকল পুরাতন সরকারি ও সদ্য জাতীয়করণ করা এবং পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক