সরকারি-বেসরকারি শিক্ষকদের জরুরিভিত্তিতে টিকা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২২:১৭আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:১৭

সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জরুরিভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বছরের নিচে তারাও নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokha.gov.bd) ‘শিক্ষাপ্রতিষ্ঠান’ নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা করে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এনআইডি আপলোড করা হয়েছে। এখন ৪০ বছরের নিচের শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা ওয়েবসাইটে ঢুকে ‘কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফরম’ পূরণ করে নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন।

এছাড়া ‘শিক্ষাপ্রতিষ্ঠান’ ক্যাটাগারিতে যার জন্য যেটা প্রযোজ্য সেটাতে নিবন্ধন করে সকল শিক্ষক-কর্মচারীকে অবিলম্বে ‘কোভিড-১৯ ভ্যাকসিন’ গ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এ নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম