প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ২১:০৪আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:০৪

আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ।  বৃহস্পতিবার (১৮ মার্চ) সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত রায় যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সরকার ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার নীতিগত যে সিদ্ধান্ত নিয়েছেন তা নতুন করে বিবেচনা করার সময় এসেছে। বিশ্ববিদ্যালয় খোলার আগে প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুল কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়েছে আগামী ২৪ মে। বিশ্ববিদ্যালয় খোলার আগে স্কুল-কলেজ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় খুলে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আনার বিষয়টি নানা মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে।  কিন্তু এরই মধ্যে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অভিজ্ঞ মহল।

এই পরিস্থিতিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়সহ স্কুল ও কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনা করতে জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম