প্রাথমিক শিক্ষকদের জন্য ‘হেল্প ডেস্ক সাপোর্ট টিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ২২:২৩আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:২৩

ইএফটিতে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিশ্চিত করতে আট সদস্যের ‘হেল্প ডেস্ক সাপোর্ট টিম’ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

আদেশে ‘হেল্প ডেস্ক সাপোর্ট টিম’ এ আটটি বিভাগের জন্য আটজন সদস্য রাখা হয়েছে। এই ডেস্ক ইএফটিতে বেতন নিশ্চিত করার বিষয়ে যাবতীয় কার্যক্রম মনিটরিং করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সদস্যদের মধ্যে সিলেট বিভাগে উপপরিচালক (অর্থ-রাজস্ব) নবুয়াত হোসেন সরকার, চট্টগ্রামে উপপরিচালক (অর্থ-উন্নয়ন) এইচ এম আবুল বাশার, ঢাকায় সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মো. নুরুল ইসলাম, খুলনায় শিক্ষা অফিসার (অর্থ) তাপস কুমার সরকার, ময়মনসিংহে গবেষণা কর্মকর্তা (অর্থ-রাজস্ব) শাহানা আহমেদ, বরিশালে প্রকিউরমেন্ট অফিসার (অর্থ-রাজস্ব) আ ফ ম জাহিদ ইকবাল, রংপুরে হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ) মনোহর চন্দ্র সরকার এবং রাজশাহীতে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ) মৃত্যুঞ্জয় সরকার দায়িত্বে রয়েছেন।

আট সদস্যের এই টিমকে আইসিটি বেইজ ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পরামর্শক কায়েস বিন হাবিব টেকনিক্যাল সাপোর্ট দেবেন।

ইএফটি বিষয়ক কার্যক্রম সম্পাদনে মাঠ পর্যায়ে কোনও ধরনের সমস্যা, জিজ্ঞাসা, অভিযোগ থাকলে টিমের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য শিক্ষকদের অনুরোধ জানানো হয় অফিস আদেশে।

এছাড়া অফিস আদেশে ‘হেল্প ডেস্ক সাপোর্ট টিমে’র সকল সদস্যকে মাঠ পর্যায় থেকে পাওয়া সমস্যা, জিজ্ঞাসা, অভিযোগ সংক্রান্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিয়মিত অগ্রগতি সম্পর্কে অধিদফতরে অবহিত করতে বলা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম