প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার সহায়তার আশ্বাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ০১:১৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ০১:১৯

বিশ্বব্যাংক তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-থ্রি) জন্য গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) তহবিল থেকে  ১০ কোটি মার্কিন ডলার অনুদানের লক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম ও  বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত  ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান ইফফাত শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই তহবিল এক কোটি ৯৫ লাখ শিশুর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক হবে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান ইফফাত শরীফ বলেন, শিক্ষাখাতের অগ্রগতিতে বিশ্বব্যাংক বাংলাদেশের পুরনো ও বিশ্বস্ত অংশীদার। চলমান কর্মসূচি পিইডিপি-থ্রি ও তার আনুষঙ্গিক কার্যক্রমের ছক এমনভাবে করা হয়েছে, যেন স্কুলোপযোগী বয়েসের একটি শিশুও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত না হয় ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে।      
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম বলেন, পিইডিপি-থ্রি প্রকল্প সরকারের ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটিকে বাস্তবায়িত করতে সাহায্য হবে। এই তহবিল প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্যও হবে সমানভাবে সহায়ক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশের ৯৭ শতাংশ শিশু প্রাথমিক বিদ্যালয়গুলো ভর্তি হয়। পরবর্তী সময়ে ১৭ শতাংশ ঝরে পড়ার পর ৮০ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে। পিইডিপি-থ্রি প্রকল্পটি প্রাক-প্রাথমিক শিক্ষাতেও ইতিবাচক অবদান রেখে চলেছে। ২০১৪ সালে প্রায় ২০ লাখ সুবিধাবঞ্চিত শিশুকে এই প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

সূত্র: বাসস।

/এইচকে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম