অর্ধেক জনবলে কার্যক্রম পরিচালনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২৩:০২আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০০:২৩

শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, সংস্থাসহ শিক্ষাপ্রতিষ্ঠান ৫০ শতাংশ জনবলে পরিচালনার নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই সপ্তাহ এ আদেশ বলবত থাকবে।

রবিবার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছিলেন, ছুটির সময় অর্ধেক জনবল দিয়ে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস চালু থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও করোনার বিস্তার রোধে শিক্ষার্থীরা বাসা-বাড়িতে অবস্থান করবে।

রবিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব যথা নিয়মে অফিসে উপস্থিতি থাকবেন। উইং প্রধানরা পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের অধিশাখা, শাখাগুলোর সাপোর্ট স্টাফদের দৈনিক উপস্থিতির সংখ্যা নিরূপণ করবেন। জরুরি প্রয়োজন ছাড়া শাখা ও অধিশাখার কর্মরত স্টাফের শতকরা ৫০ শতাংশের বেশি হবে না। গর্ভবতী, অসুস্থ বয়স ৫৫ বছরের ঊর্ধ্বের কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে অবস্থান করবেন।

আদেশে আরও বলা হয়, মন্ত্রণালয়ের অধিদফতর, দফতর ও অফিসে সভা সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব আয়োজন করতে হবে। দাফতরিক দায়িত্ব পালনকালে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অধিদফতর, দফতর, সংস্থার প্রধানরা প্রয়োজনমতে স্ব-স্ব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক উপস্থিতির সংখ্যা প্রজ্ঞাপনের নির্দেশনার আলোকে নির্ধারণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই সপ্তাহ এ আদেশ বলবত থাকবে।

 


--

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম