এসএসসির ফরম পূরণের সময় বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ২১:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২১:৪৯

এসএসসির পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্ধারিত সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

করোনার কারণে নির্বাচনি পরীক্ষা ছাড়াই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। এই ফরম পূরণের নির্ধারিত সময় ছিল ৭ এপ্রিল পর্যন্ত। আর ৮ এপ্রিল পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করা ফি জমা দেওয়ার শেষ দিন ধার্য ছিল ১৫ এপ্রিল পর্যন্ত।

এসএসসির পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত সময় শেষ না হতেই সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। এতে সোমবার (৫ এপ্রিল) থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত সময় শিক্ষার্থীরা ফরম পূরণে অনেকেই করতে পারছেন না। এসব কারণে লকডাউন শেষ হলে তিন থেকে চারদিন সময় বাড়িয়ে দেওয়া হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, ‘বেশিরভাগ শিক্ষার্থীর ফরম পূরণ শেষ হয়েছে। যারা এখনও ফরম পূরণ করতে পারেনি, তাদের জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে। লকডাউন শেষ হলে ফরম পূরণের সময় দেওয়া হবে। বিলম্ব ফিস দেওয়ার প্রয়োজন হবে না পরীক্ষার্থীদের। ’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম