‘গ্র্যাজুয়েট প্রমোশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি নিয়েছে ঢাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ১৯:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৯:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্র্যাজুয়েটদের ভাষা দক্ষতা অর্জন ও তাদের নিয়োগযোগ্য করে গড়ে তোলার জন্য ‘গ্র্যাজুয়েট প্রমোশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসযোগ দফতর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা, এসডিজি অর্জন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ভাষা দক্ষতা অর্জন ও তাদের নিয়োগযোগ্য করে গড়ে তুলবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিনস্ কমিটির সুপারিশ এবং অ্যাকাডেমিক পরিষদের অনুমোদন অনুযায়ী সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়।

‘গ্র্যাজুয়েট প্রমোশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, বিভাগ এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃসম্পর্ক ও আন্তঃসহযোগিতার জন্য সমঝোতা চুক্তি বা বিনিময় চুক্তি সম্পাদন করবে। শিক্ষার্থীদের বাংলা, ইংরেজিসহ অন্য যেকোনও একটি আন্তর্জাতিক ভাষা শেখার জন্য উদ্যোগ নেওয়া হবে। জাতীয়, আন্তর্জাতিক ও বহুজাতিক সরকারি, বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটদের নিয়োগযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায়োগিক জ্ঞান শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

এই কর্মসূচির আওতায় অনুষদগুলোর ডিনরা নিজ নিজ অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে কিছু মৌলিক, প্রাত্যহিক, প্রায়োগিক বা ব্যবহারিক বিষয়ে মৌলিক নীতিমালা প্রণয়ন করে সেই আলোকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে-কলমে এক থেকে দুই সপ্তাহ প্রশিক্ষণ ও পরামর্শ দেবেন।

মৌলিক, প্রাত্যহিক, প্রায়োগিক বা ব্যবহারিক বিষয়ের মধ্যে রয়েছে চালচলন, সৌজন্যবোধ, করপোরেট শিষ্টাচার, উপস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও ভাষার দক্ষতা প্রভৃতি।

এছাড়া, সিন্ডিকেট সভায় একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী ২৫ জন গবেষককে পিএইচডি, একজন গবেষককে ডিবিএ এবং ২২ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম