ছুটিতে পাঠিয়ে কলেজ শিক্ষককে বরখাস্ত, তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ২৩:২৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২৩:২৮

ঢাকা কমার্স কলেজের শারীর চর্চা বিষয়ক শিক্ষক ফয়েজ আহমদকে ছুটিতে পাঠানোর পর অসদাচরণের অভিযোগ তুলে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মাধমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বুধবার (২১ এপ্রিল) অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) জারি করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নোটিশে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ন কবিরকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ‘বাইথল ও ট্রাইথল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এ অংশ নিতে ছুটির আবেদন করেন ঢাকা কমার্স কলেজের শারীর চর্চার শিক্ষক ফয়েজ আহমেদ।  প্রতিযোগিতায় অংশ নিতে টিমের কোচ ও দলীয় প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে টিম নিয়ে যাওয়ার জন্য এনওসি চান তিনি।  ২০১৯ সালের বছর ৮ আগস্ট এনওসির অনুমোদন দেয় কলেজ কর্তৃপক্ষ। 

এরপর ওই বছরের ২৬ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন ফয়েজ আহমেদ। কিন্তু ওই সময়ে গভর্নিং বডির সভা না থাকায় কর্তৃপক্ষ তার ছুটির আবেদন অনুমোদন করাতে পারেনি। তবে মৌখিক আদেশে ও লিখিতভাবে কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি। ফয়েজ আহমেদের ছুটি ভোগ করার কথা ছিল ২৪ দিন। কিন্তু ১২ দিন ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান শেষ করে ওই বছর ৬ নভেম্বর দেশে ফিরে আসেন।  পরদিন ৭ নভেম্বর কলেজে যোগদান করেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ফয়েজ আহমেদ জানতে পারেন, গভর্নিং বডির কাছ থেকে তার ছুটির আবেদনটি অনুমোদন  করেনি কলেজ কর্তৃপক্ষ। উপরন্তু, অনুমোদন না নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের অভিযোগ এনে কলেজের গভর্নিং বডি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের  জবাব দিলেও পরে ফয়েজ আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের