শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি মন্ত্রণালয়ের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ০০:১৭আপডেট : ০৩ মে ২০২১, ০০:২৬

কৃষকের বোরো ধান কাটায় সহায়তা করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কৃষকদের ব্যবহার করতে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। গত ২৯ এপ্রিল স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ রবিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সরকারের সঠিক পদক্ষেপ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দেশের যে সকল অঞ্চলে বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদান করার অনুরোধ করা হলো। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউট, রোভার স্কাউট) শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদের তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেবেন। বোরো ধান আহরণে কৃষকদের সর্বাত্মক সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

অফিস আদেশে সব অঞ্চলের পরিচালক, সকল কলেজের অধ্যক্ষ, সব অঞ্চলের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং সকল সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম