রাবি ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক আনন্দ কুমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৯:১৫আপডেট : ০৬ মে ২০২১, ২০:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্য না নিয়োগ দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়টি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিপ্রাপ্ত প্রফেসর আনন্দ ১৯৯০ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সালে প্রফেসর পদে উন্নীত হন।

পরিবেশ অণুজীববিজ্ঞানে বিশেষজ্ঞ এই প্রফেসরের এই পর্যন্ত ৩৫টি গবেষণা-প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। প্রফেসর ড. আনন্দ কুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (২০১৫) ও সাধারণ সম্পাদক (২০১০) এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়কের (২০১২-১৩) দায়িত্বও পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সভারও সদস্য হিসেবে ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন:

গণহারে নিয়োগ দিয়ে ক্যাম্পাস ছাড়লেন রাবি উপাচার্য

রাবি উপাচার্য এম আব্দুস সোবহানের নিয়োগ দুর্নীতি তদন্তে কমিটি গঠন

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ফরিদুল ইসলাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি