২০৪৪ জনকে স্থায়ী করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ২০:৪৫আপডেট : ২১ মে ২০২১, ২০:৪৫

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিভিন্ন প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রোগ্রামারসহ বিভিন্ন পদের ২ হাজার ৪৪ জনকে রাজস্ব খাতে স্থায়ী করার সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া বাকি ১২৯টি পদ বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফেরদৌসী আখতার স্বাক্ষরিত সম্মতিপত্র জারি করা হয়।

সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপিপি), ফিমেল সেকেন্ডারি স্টাইপেন্ড প্রজেক্ট (এফইএসপি) ও ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিসটেন্ট প্রজেক্ট (এফএসএসএপি) প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) সহ প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত ২ হাজার ১৭৩ পদের মধ্যে ২ হাজার ৪৪টি পদ আগামী ১ জুন থেকে স্থায়ী করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হল।

স্থায়ী করার সম্মতি দেওয়া পদগুলোর মধ্যে প্রোগ্রামার ১টি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ৪১৭টি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ১৬০টি, হিসাব রক্ষক ১৫২টি, অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর ৪৩৮টি, অফিস সহায়ক ৪৪৮টি ও নিরাপত্তা প্রহরী (নৈশ প্রহরী/গার্ড) ৪২৮টি পদ রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে বলা হয়, স্থায়ী করতে সম্মতি দেওয়া ২ হাজার ৪৪টি পদের বিপরীতে প্রকল্পের নাম উল্লেখ করে সরকারি আদেশ জারি করতে হবে। ২০১৮ সালের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী ৪৪৯টি পদে কর্মরত জনবলের মৃত্যু/অবসর/বরখাস্তজনিত কারণে পদ শূন্য হলে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সাংগঠনিক কাঠামো হালনাগাদ করতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা পদ স্থায়ী করার আদেশের অনুলিপি আবশ্যিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম