সংক্ষিপ্ত পরিসরে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

এস এম আববাস
২৩ মে ২০২১, ২১:২১আপডেট : ২৩ মে ২০২১, ২১:৩২

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক দফা বাড়ছে। তবে এই দফা ছুটি ঘোষণা করা হবে সংক্ষিপ্ত পরিসরে। এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২৬ মে) ছুটি বাড়ানো এবং শিক্ষা কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে নতুন করে সরকারি বিধি-নিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়ছে। ফলে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমনিই বন্ধ থাকছে। তবে এরপর কয়দিন ছুটি বাড়ানো হবে তা মঙ্গলবার (২৫ মে) ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে আগামী ৩০ মে পর্যন্ত সরকারি আরোপিত বিধি-নিষেধ পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ফলে ৩০ মে পর্যন্ত এমনিতেই দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি পরশুদিন মঙ্গলবার (২৫ মে) আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। এই মুহূর্তে ছুটি অল্প কিছু বাড়াতে হবে। কারণ শিক্ষার্থীদের ভ্যাকসিন তো এখনও দেওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ভ্যাকসিন ছয় লাখ আসছে, শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিতে। সেটা দিতে কিছু সময় লাগবে। আমরা কী কী করছি আগামী মঙ্গলবার (২৫ মে) বলতে পারবো। এখন সুনির্দিষ্ট করা বলা (শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়দিন বাড়ছে) সম্ভব হচ্ছে না।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে ভ্যাকসিন চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলাকালে অনলাইনে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি। বন্ধ থাকা অ্যাসাইনমেন্ট শিগগিরই চালু করা হবে।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম