জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৮:২৮আপডেট : ৩১ মে ২০২১, ১৮:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সোমবার (৩১ মে) গাজীপুরে মূল ক্যাম্পাসে যোগদানের মধ্যদিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  এ সময় তাৎক্ষণিক বক্তব্যে উপাচার্য বিদ্যমান করোনা পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দেন।

উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাস রুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। তাদের  আমলে নিয়ে আমাদের শিক্ষা-কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এই বিশ্ববিদ্যালয়কে যে উচ্চতায় রেখে গেছেন, সেটিতে বর্তমান সরকার ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাবো।  এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটিকে গুরুদায়িত্ব মনে করে শিক্ষার আধুনিকায়ন ও দেশ গড়ার অগ্রসরমান চিন্তা নিয়েই কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আমাদের মূল জায়গা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ। এই ভিতের ওপর দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে।’

নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যকে ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহারে সিদ্ধহস্ত হতে হবে। আধুনিক ও বাস্তবতানির্ভর শিক্ষাপ্রশাসন পরিচালনায় নিজেকে যুগোপযোগী করে তৈরির কোনও বিকল্প নেই।’

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন,  বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম