মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ বেড়েছে ৩৩৬৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৭:২৭আপডেট : ০৩ জুন ২০২১, ১৭:২৭

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। সেই হিসেবে এবার বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৩৬৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বিকাল ৩টা থেকে অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট (প্রস্তাবিত) উপস্থাপন করেন। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২১-২০২২ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি, যা বর্তমান ২০২০-২০২১ অর্থবছরে ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২১-২০২২ অর্থবছরে ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি, যা ২০২০-২০২১ অর্থবছরে ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

প্রাথমিকের জন্য প্রস্তাবিত বাজেট বরাদ্দ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২০২১-২০২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা বর্তমান ২০২০-২০২১ অর্থবছরে ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম