দেশের ৪৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ কোটি ৫৮ লাখ টাকা অর্থ মঞ্জুরি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় এই মঞ্জুরি দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (৩ জুন) উপপরিচালক অর্থ এইচএম আব্দুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশটি রবিবার (৬ জুন) প্রকাশিত হয়েছে।
অফিস আদেশে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) সাব-কম্পোনেন্ট মেইনটেন্যান্স কার্যক্রম বাস্তবায়নে ২০২১-২০২১ অর্থ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের ব্যয় নির্বাহে মেরামত ও সংরক্ষণ খাতের বরাদ্দ থেকে ৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ ও ব্যয় করার মঞ্জুরি প্রদান করা হলো।
বরাদ্দ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নওগাঁ’র ধামইরহাট উপজেলার ২টি ও পোরশা উপজেলার ২টি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৬টি। রাজশাহীর পবা উপজেলার ৩টি ও বাগমারা উপজেলার ১৭টি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৬টি, কাজীপুর উপজেলার ১০টি ও সিরাজগঞ্জ সদর উপজেলার ১৪টি। পাবনা জেলার সথিয়া উপজেলার ১১টি ও চাটমোহর উপজেলার ৮টি।
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ১টি ও দৌলতপুর উপজেলার ১৮টি। ঝিনাইদহ সদর উপজেলার ১১টি ও শৈলকূপা উপজেলার ১১টি। যশোরের মনিরামপুর উপজেলার ১৯টি ও যশোর সদর উপজেলার ১৪টি। নড়াইল জেলার কালিয়া উপজেলার ১৬টি। খুলনার ফুলতলা উপজেলার ৩টি, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ১৬টি ও রামপালের ১টি।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১টি এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫৪টি।
রংপুর জেলার ঠাকুরগাঁও সরদর উপজেলার ৪১টি ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৯টি। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৩টি, ঘোড়াঘাট উপজেলার ২টি, পার্বতীপুর উপজেলার ১৪টি, বীরগঞ্জ উপজেলার ২৯টি, কিশোরগঞ্জ উপজেলার ১২টি ও ডিমলা উপজেলার ১৪টি।
লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার ১২টি, গাইবান্ধা সদর উপজেলার ২৩টি, গোবিন্দগঞ্জ উপজেলার ১৫টি, পলাশবাড়ী উপজেলার ১২টি, সুন্দরগঞ্জ উপজেলার ২০টি।









