প্রাথমিকে টাইমস্কেল নিয়ে হয়রানি করলেই ব্যবস্থা

এস এম আববাস
১৯ জুন ২০২১, ১১:০০আপডেট : ১৯ জুন ২০২১, ১১:০০

সরকারি প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল পাওয়ার সময় হলেই ফাইল আটকে যায়। অসৎ কর্মকর্তারা বাড়তি টাকা আদায় করতে এমনটা করেন বলে অভিযোগ আছে ঢের। সম্প্রতি এ অভিযোগ আমলে নিয়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে-ফাইল আটকে রাখলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘টাইমস্কেল সময়মতো না দেওয়ার বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। যদি অভিযোগ পাওয়া যায়, আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমার শিক্ষক যদি সময়মতো বেতন না পান, টাইমস্কেল না পান- তবে যিনি দেরি করছেন তার কাজটা কী? আমি যদি খবর পাই কেউ ফাইল আটকে রেখেছেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। ওই পদ থেকে তাকে সরিয়ে নেওয়া হবে।’

গত মে’র মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১৫ জুন প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। তাতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল পাওয়ার ক্ষেত্রে হয়রানি করা যাবে না। সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক, সকল জেলা শিক্ষা অফিসার, সকল উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে অনিয়মের অভিযোগে সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ না রাখার নির্দেশনাও বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রয়োজনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তা নিষ্পত্তি করা হবে।

 

 

/এফএ/আপ-এনএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম