মাধ্যমিকের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৭:৫৬আপডেট : ২০ জুন ২০২১, ১৭:৫৬

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

রবিবার (২০ জুন) প্রকাশিত অ্যাসাইনমেন্ট রয়েছে, ইংরেজি, বাংলা, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ের পাঠ।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে এই ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর গত ২৪ মে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু করতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

ওই অফিস আদেশের পর নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ পাঠানো হলো।

২০২০ শিক্ষাবর্ষের মতো ২০২১ শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অফিস আদেশে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে প্রয়োজনীয় নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানসহ উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম