জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ২০:৪০আপডেট : ২২ জুন ২০২১, ২০:৪০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (২৪ জুন)। এই ফরম পূরণ চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন, ২০১৩-১৪ (৪র্থ বর্ষ উত্তীর্ণ) ২০১৪-১৫ (৩য় বর্ষ উত্তীর্ণ) ২০১৫-১৬ (২য় বর্ষ উত্তীর্ণ) শিক্ষাবর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এফ গ্রেড পাওয়া কোর্সে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষায় অংশ নেওয়ার শর্তে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করা অনার্স কোর্সের যারা ২০১৮ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি