পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

এস এম আববাস
১২ মে ২০২৬, ০৮:০০আপডেট : ১২ মে ২০২৬, ০৮:০০

পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন মেধাবী পরীক্ষার্থীরা। অব্যবস্থাপনার কারণে প্রতিটি পরীক্ষাতেই অনাকাঙ্খিত সংখ্যায় বহিস্কারও করা হচ্ছে। বিশৃঙ্খল এই পরীক্ষা ব্যবস্থপনাকে ‘প্রহসন’ উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য। পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনার ঠিক করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন উপাচর্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা ব্যবস্থাপনায় বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নকলের প্রবণতা বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৮টি পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৫৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মধ্যে অনার্স পর্যায়ের পরীক্ষাতেই সবচেয়ে বেশি ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী শাস্তি পেয়েছে। এই পরিস্থিতি উত্তেরণে উপাচর্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। 

গত ৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, পরীক্ষা ব্যবস্থাপনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মানোন্নয়নে পদক্ষেপ

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। যতদিন পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সবার নৈতিক উন্নয়ন হবে না, ততদিন পর্যন্ত পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া মানসম্মত হওয়ার কোনও সুযোগ নেই। মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গত ৩০ এপ্রিল উপাচার্য ময়মনসিংহের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় একটি কেন্দ্র পরিদর্শনের সময় অসদুপায় অবলম্বনের জন্য একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে করা হয়।

ব্যবস্থাপনা ঠিক না থাকলে বাতিল হবে কেন্দ্র

উপাচার্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন টিম পাঠিয়ে নিরীক্ষা চালাচ্ছেন। যেসব কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখতে পারবে না, সেসব কেন্দ্র বাতিল করে নতুন করে উপযুক্ত পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হবে।

প্রয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে পরীক্ষা কেন্দ্র

কোনও জেলা বা উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সব পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ না পাওয়া গেলে সেই কেন্দ্রগুলোয় আর পরীক্ষা নেওয়া হবে না। স্থানীয়ভাবে যেসব পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয় থাকবে সেই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

পর্যবেক্ষক ও পরীক্ষক প্রশিক্ষণ

যেসব কেন্দ্রে পরীক্ষা নেওয়া অব্যাহত থাকবে সেসব কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা রক্ষায় সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যারা পরীক্ষার দায়িত্ব পালন করবেন সেসব পরীক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষকণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে থাকবেন প্রয়োজনে তাদেরও সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে।

ঢাকার কেন্দ্রও বাতিল হবে

রাজধানীসহ ঢাকায় সেব পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্র যাচাই-বাছাই করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার পরিস্থিতি না থাকলে অথবা নকল করার অভিযোগ যেসব কেন্দ্রের বিরুদ্ধে রয়েছে সেসব কেন্দ্র বাতিল করা হবে। নতুন করে নির্বাচন করা হবে পরীক্ষা কেন্দ্র।  

সিসিটিভির ব্যবস্থা থাকলে কেন্দ্র বিবেচনায় গুরুত্ব পাবে

ঢাকা শহরসহ অন্যান্যা শহরের যেসব কেন্দ্রে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা আছে সে সমস্ত কলেজগুলাকে কেন্দ্র হিসেবে নির্বাচন করতে সবচেয়ে বেশি গরুত্ব দেওয়া হবে।

পরিবর্তন হবে আসন ব্যবস্থাপনায়

বিদ্যমান ব্যবস্থপনায় একই কেন্দ্রে বিভিন্ন বিষয়ের পরীক্ষা একসঙ্গে নেওয়া হয়। এছাড়া পরীক্ষার্থীর সংখ্যাও থাকে বেশি। পরীক্ষা ব্যবস্থাপনা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে একই বিষয়ের পরীক্ষা একটি কেন্দ্রে নেওয়া হবে। আসন সংখ্যার অনুপাত ঠিক রেখে পরীক্ষার্থীদের আসন বিন্যাস ঠিক করা হবে।

কর্তৃপক্ষের বক্তব্য

পরিস্থিত উত্তোরণের বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচর্য  অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যে সমস্ত কেন্দ্রের ব্যবস্থাপনা সরেজমিনে লোক পাঠিয়ে কেন্দ্র ব্যবস্থাপনাটা পরিদর্শন করছি। পরিদর্শন চলছে। এই প্রক্রিয়া এটা শেষ হওয়ার পর যে সমস্ত কেন্দ্রগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারবে না, মান বজায় রাখতে পারবে না, সেই কেন্দ্রগুলো আমরা বাতিল করতে যাচ্ছি। বাতিল করে ওই জেলায় অবস্থিত অথবা ওই উপজেলায় অবস্থিত যে কলেজে মান বজায় রাখতে পারবে সেই কলেজে আমরা কেন্দ্র নিয়ে যাব। কোনও কোনও ক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে ওই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। তার একটা এক্সাম্পল হিসেবে আমাদের আইনের পরীক্ষাগুলা আমরা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে। আমরা সন্তুষজনকভাবে পরীক্ষা নিচ্ছি বলে প্রতিমান হয়েছে।

উপাচর্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ঢাকা শহরেরও অনেকগুলো কলেজের কেন্দ্র পরিবর্তন করতে হতে পারে। আরেকটা হচ্ছে যে সব কলেজের কেন্দ্রে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা আছে সে সমস্ত কলেজগুলাকে প্রাধান্য দেওয়া হবে।

মনিটরিংয়ের বিষয়ে উপাচার্য বলেন, যে সমস্ত অফিসাররা কেন্দ্র ব্যবস্থাপনার বিষয়ে যান তাদের এবং যে সব শিক্ষকরা পরীক্ষার ডিউটি দেন তাদের নিয়ে ব্যাচ বাই ব্যাচ আমরা কতগুলা প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করতে যাচ্ছি।

পরীক্ষা ব্যবস্থার পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা দুটি পদক্ষেপ নিচ্ছি। একটি হচ্ছে—একটি বিষয়ে পরীক্ষা যেনেও একটি রুমে অবশ্যই বসতে না পারে সে ব্যবস্থা নিচ্ছি। পর্যবেক্ষণের মান বাড়াতে কর্মকর্তা ও শিক্ষক সমন্বয় করে দায়-দায়িত্ব বাড়াতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। যেহেতু নকলমুক্ত পরীক্ষার ব্যবস্থা করার সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে।

/এম/  
সম্পর্কিত
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
নিয়োগ অবৈধ, তবু পদে বহাল আড়াই লাখ টাকা বেতনের অধ্যক্ষ
সর্বশেষ খবর
আগামী ১০০ বছরে আর কোনও গণঅভ্যুত্থানের সম্ভাবনা নেই: রুমিন ফারহানা
আগামী ১০০ বছরে আর কোনও গণঅভ্যুত্থানের সম্ভাবনা নেই: রুমিন ফারহানা
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসা নিয়ে যা জানালো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসা নিয়ে যা জানালো ইরান
চট্টগ্রাম বোর্ডের আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বোর্ডের আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান