ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুন ) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা এই নিয়োগ দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে প্রবীর কুমার সরকার এবং ভারপ্রাপ্ত হিসাব পরিচালক হিসেবে মো. সোহরাব হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, প্রবীর কুমার সরকার উপাচার্যের সচিব (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে এবং মো. সোহরাব হোসেন হিসাব পরিচালকের অফিসে উপ-হিসাব পরিচালক (সিস্টেমস্ এনালিস্ট) হিসেবে কর্মরত ছিলেন।









