কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শুক্রবার থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ২১:৫৩আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৫৩

করোনা সংক্রমণ রোধের বিধিনিষেধ মেনে আগামী শুক্রবার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের নিয়মিত পরীক্ষা। এ পরীক্ষা শেষ হবে ১৯ জুলাই ঈদের একদিন আগে।

করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধ চলাকালে গত ১৩ জুন কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও নিরাপদ দূরত্ব বাজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বুধবার  (১৪ জুলাই) মধ্যরাতে তুলে নেওয়া হচ্ছে। ১৫ জুলাই থেকে শিথিল বিধিনিষেধ শুরু হচ্ছে, যা চলবে  ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত। এসময় গণপরিবহন চলাচল করবে। এরপর  আবারও কঠোর বিধিনিষেধ শুরু হবে।   

কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া নিয়মিত পরীক্ষাগুলো প্রথম দিন ১৬ জুলাই শুক্রবার সকাল ১০টায় ও বিকাল ৩টায়, ১৭ জুলাই শনিবার দুপুর ১টায় ও বিকাল ২টায়, ১৮ জুলাই রবিবার দুপুর ১টায় ও বিকাল ২টায় এবং ১৯ জুলাই সোমবার দুপুর ১টায় ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।  যেসব পরীক্ষার্থী নিজ কেন্দ্রে অংশ নিতে পারবেন না, তারা পার্শ্ববর্তী কেন্দ্রে অংশ নেবেন।        

চতর্থ, পঞ্চম ও সপ্তম পর্বের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার ১৫ জুলাই, চলবে ১৯ জুলাই পর্যন্ত।  পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই পর্ব ও টেকনোলজি-ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম