প্রাথমিক বিদ্যালয় মেরামত কাজের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১২:০৩আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:০৩

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২০-২১ অর্থবছরে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের মেরামত কাজ সম্পাদনের বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। রবিবার (১৮ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

আগামী ৫ আগস্টের মধ্যে এই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে। পাশাপাশি কাজ বাস্তবায়ন ও পরিবীক্ষণ জোরদার করে অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে ক্ষুদ্র মেরামত ও সংস্কার, রুটিন মেইনটেন্যান্স ইত্যাদি খাতে বরাদ্দ দেওয়া অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে এবং অনিয়ম প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। 
 
এর আগে গত ৩ জুন দেশের ৪৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ কোটি ৫৮ লাখ টাকা অর্থ মঞ্জুরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। 
 
কার্যক্রম সম্পাদনের বিবরণ নির্ধারিত ছকে আগামী ৫ আগস্টের মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড কপি এবং [email protected] ও  [email protected] ইমেইলে পাঠাতে হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম