প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারের তালিকা চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৮:২০

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারের হাল নাগাদ তালিকা চেয়েছে সরকার। উপজেলাভিত্তিক কতটি শহীদ মিনার রয়েছে তা নির্ধারিত ছকে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পাঠাতে বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ জুলাই স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশটি রবিবার (২৫ জুলাই) প্রকাশিত হয়।

এতে বলা হয়, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারের উপজেলাভিত্তিক হালফিল তালিকা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পরিচালকের (বিদ্যালয়) ই-মেইলে পাঠাতে হবে।

নির্ধারিত ছকে বিদ্যালয়ের নাম, জেলা ও উপজেলার নাম, মোট বিদ্যালয়ের সংখ্যা, শহীদ মিনার আছে এমন বিদ্যালয়ের নাম ও সংখ্যা উল্লেখ করতে হবে। 

এর আগে গত ৯ মে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে অভিন্ন শহিদ মিনার তৈরি করতে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা পাঠানো হয়েছিল। নির্ধারিত মাপ ও ডিজাইনে দুইটি অপশন রেখে বিদ্যালয় প্রাঙ্গণের সুবিধাজনক স্থানে শহিদ মিনার করার নির্দেশ দেওয়া হয়েছিল তখন।

দুটি অপশন রেখে নকশা পাঠানো হয়েছে জায়গার প্রাপ্যতা অনুসারে শহিদ মিনার তৈরি করার জন্য। জায়গা স্বল্পতা বিবেচনায় ছোট বা বড় করার সুযোগ রেখে নির্ধারিত মাপে দুটি শহিদ মিনারের নকশা করা হয়েছিল একই ডিজাইনে। অভিন্ন ডিজাইনে শহিদ মিনারটি তৈরি হবে তিন স্তর বিশিষ্ট।

প্রসঙ্গত, বিদ্যালয়ে শহিদ মিনারের জন্য সরকার থেকে কোনও অর্থ বরাদ্দ দেওয়া হয় না। স্থানীয় উদ্যোগেই এটি করতে হবে। বিদ্যালয়ে পাঠানো পাঠানো নকশায় অনুযায়ী বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নকশা প্রণয়ন করে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম