ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপ ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ২৩:৪২আপডেট : ২৭ জুলাই ২০২১, ২৩:৪২

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের ফোনালাপ ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই কমিটি গঠন করে।

রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

সচিব বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে প্রধান করে দুই সদস্যের কমটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন। কমাটিকে শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান সচিব।

প্রসঙ্গত, সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং একজন অভিভাবকের ফোনালাপের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। ওই ফোনালাপ ফাঁসের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার ঝড় শুরু হয়।

পুরো ৪ মিনিট ৩৯ সেকেন্ডের খণ্ডিত অডিওতে অভিভাবক টিপু ঠান্ডা মাথায় কথা বললেও অধ্যক্ষ ছিলেন উত্তেজিত। তবে কেন কী কারণে অধ্যক্ষ উত্তেজিত তা ফোনালাপে স্পষ্ট নয়। ফোনালাপের প্রথম অংশও অডিওতে নেই।

অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার দাবি করেছেন, সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপের একাংশ প্রকাশ করা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম