শিক্ষাপ্রযুক্তির উন্নয়নে ১৩ লাখ মার্কিন ডলার পেলো ‘শিখো’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ২৩:১৮আপডেট : ২৮ জুলাই ২০২১, ২৩:১৮

অনলাইনে শিক্ষাকে সহজ ও সাশ্রয়ী করে তুলতে বাংলাদেশ ভিত্তিক শিক্ষাপ্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’ ১৩ লাখ মার্কিন ডলার বৈশ্বিক বিনিয়োগ পেয়েছে। শিক্ষাপ্রযুক্তির উন্নয়নে পাওয়া এই বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।  বুধবার (২৮ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ বিনিয়োগ করেছে সিলিকন ভ্যালি ভিত্তিক এডটেক বিনিয়োগ বিশেষজ্ঞ লার্ন ক্যাপিটালের সিড ফান্ড লার্নস্টার্ট এবং প্রাথমিক পর্যায়ের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাঙ্করলেস বাংলাদেশ।

দক্ষিণ-পূর্ব এশিয়া কেন্দ্রিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ওয়েভমেকার পার্টনার্সের দেশে এটি প্রথম বিনিয়োগ। শীর্ষস্থানীয় আমেরিকান এডটেক টিচেবল’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আঙ্কুর নাগপালও এ রাউন্ডের ফিন্যান্সিংয়ে  অংশ নেন।  বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে ‘শিখো’ পণ্য ও সেবার মান উন্নয়নের পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন টিম সম্প্রসারণেরও পরিকল্পনা করছে।

শিখো’র সহ-প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী (সিইও) বলেন, দেশের ১৬.৫ কোটি মানুষের অর্ধেকই ২৫ বছরের নিচে হওয়ার পরও শিক্ষার্থী ও তরুণদের জন্য দেশে মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে। বিশ্বমানের আধুনিক শিক্ষার অভিজ্ঞতায় শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল লার্নিং ইকোসিস্টেম গড়ে তুলছে শিখো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম