কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও পাবে ইউনিক আইডি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৯:২৬আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯:২৬

দেশের কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি  (ইউআইডি) দেবে সরকার। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউআইডি প্রস্তুত করতে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে এই তথ্য চাওয়া হয়। 

উপ-প্রকল্প পরিচালক ড. সৈয়দ শামসুদ দোহা’র গত ১০ আগস্ট স্বাক্ষরিত আদেশে জানানো হয়- কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়া হবে। ইউনিক আইডি প্রস্তুতের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপজেলা/থানাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রয়োজন।

কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসার উপজেলাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংযুক্ত নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে। নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের সংখ্যা, মোট শিক্ষার্থী কত- তা উল্লেখ করতে হবে।   

শিক্ষার্থীর সংখ্যাসহ নির্ধারিত ছকে তথ্য পাঠাতে সব আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম