ই-রিসোর্স ব্যবহারে এনডিএলআই’র সঙ্গে সমঝোতা স্মারক সই করবে ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ২০:৫৬আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:০০

ই-রিসোর্স ব্যবহার বিষয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়ার (এনডিএলআই) সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিগগিরই একটি সমঝোতা স্মারক সই করবে। পাশাপাশি এনডিএলআই ই-রিসোর্স প্লাটফর্মে বঙ্গবন্ধু কর্নার স্থাপন ও চতুর্থ শিল্প বিপ্লবের ওপর একাধিক ওয়েবিনারের আয়োজন করবে ইউজিসি।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, এনডিএলআই’র প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী, জয়েন্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর পার্থ প্রতীম দাস, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. প্লাবন কুমার ভৌমিক, চিফ টেকনিক্যাল অফিসার নন্দ গোপাল চক্রবর্তী ও চিফ ইন্টারন্যাশনাল আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন অফিসার অনির্বাণ শর্মা যুক্ত ছিলেন।

সভায় অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘এই উপমহাদেশে জ্ঞানের বিনিময়ে ভারত বেশ এগিয়ে রয়েছে। ডিজিটাল প্লাটফর্মে প্রযুক্তি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে তাদের সমৃদ্ধ রিসোর্স রয়েছে। ই-রিসোর্স সমঝোতার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজে গুণগত মানসম্পন্ন রিসোর্স ব্যবহার করতে পারবেন। এনডিএলআই’র ই-রিসোর্সে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এনডিএলআই’র সঙ্গে সমঝোতা স্বারক ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন।’  

সভায় অধ্যাপক পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, ‘এনডিএলআই এর প্রায় ৭৫ মিলিয়ন ই-রিসোর্স রয়েছে। এর মধ্যে ৫০ মিলিয়ন ই-রিসোর্স উন্মুক্ত প্রবেশাধিকার লাইসেন্সের অধীনে রয়েছে। এনডিএলআই’র ই-রিসোর্স ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। ই-রিসোর্স সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও উন্মুক্ত হবে।’

অধ্যাপক পার্থ প্রতীম মুজিববর্ষ উপলক্ষে তাদের ই-রিসোর্স প্লাটফর্মে বঙ্গবন্ধু কর্নার স্থাপন ও চতুর্থ শিল্প বিপ্লবের ওপরে একাধিক ওয়েবিনারের আয়োজন করবে বলে সভাকে অবহিত করেন।

ইউজিসি জানায়, ইউজিসি ডিজিটাল লাইব্রেরির আওতায় দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববদ্যিালয়সহ ৯৫টি প্রতিষ্ঠান প্রায় ৩৫ হাজার ই-রিসোর্স ব্যবহার করছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম