বিশেষ পরীক্ষার আশ্বাসে ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ঢাবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৬:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:৩৭

বিশেষ পরীক্ষার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দুই দিনের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলে আবার আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এর আগে, রবিবার (২৯ আগস্ট) দুপুরে পরীক্ষার পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে কলেজেগুলোর শিক্ষার্থীরা। এসময় পরে পুনর্মূল্যায়ন সম্ভব না হলে আগামী ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষা এবং ফলাফল প্রকাশে তারিখ ঘোষণার কথাও বলেন তারা। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল দুপুর আড়াইটার দাবি-দাওয়া নিয়ে সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক ড. আই কে সেলিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আয়োজনের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের একজন তিতুমীর কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন। 

তিনি বলেন, ‘স্যার বিশেষ পরীক্ষার ব্যাপারে আমাদের আশ্বাস দিয়েছেন। তিনি বিভাগীয় চেয়্যারম্যান স্যারদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার তারিখ জানানোর কথা বলেছেন। আমরা এজন্য দুই দিনের সময় বেঁধে দিয়েছি। তার আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন স্থগিত করেছি। দুইদিন পর ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া না গেলে আবারও আন্দোলনে ফিরবো।’

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগে করোনা পরিস্থিতির অজুহাত দিয়ে চতুর্থ বর্ষে শর্ট রুটিনে হল না খুলেই তাদের পরীক্ষা নিয়েছিলো কর্তৃপক্ষ। সব কোর্স ক্লাসে কমপ্লিট না হওয়া সত্ত্বেও সিলেবাস না কমিয়ে নতুন মানবন্টনে চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় নেওয়া হয়। ওই পরীক্ষার ফলাফলে ইংরেজি বিভাগে ৭টি কলেজেই গণহারে ফেল এসেছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক