সেপ্টেম্বরে সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৫:৫১আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৫:৫১

আগামী সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় শারীরিক দূরত্ব ৩ ফুট বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করা হবে। এছাড়া পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সোমবার (৩০ আগস্ট) রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতির অবনতি হলে চলমান বিভিন্ন পরীক্ষা গত মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয়।  বিধিনিষেধ উঠে যাওয়া এবং টিকা কার্যক্রম সম্প্রসারেণের পর সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষার নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত নির্দেশানয় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মাঝে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে (আসন বিন্যাসের নমুনা-১ অথবা আসন বিন্যাসের নমুনা-২ এর অনুরূপভাবে) আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। সকল শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।

নির্দেশনায় আরও  বলা হয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে।  প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছর ও তার বেশি বয়সী সকলকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনও টিকা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের জারি করা সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম