এসএসসির নৈর্বাচনিক বিষয়ে মাত্র দুটি ব্যবহারিক বিষয় জমা দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮

২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা নেওয়া সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বুধবার (১ সেপ্টেম্বর) জারি করা নির্দেশনায় বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ব্যবহারিকের যেকোনও দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে।

আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তা উল্লেখ করা আছে। যেহেতু কোভিড পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেহেতু সেসব নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক আছে সেসব নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক খাতা (নোট বুক) জমা নেওয়ার জন্য এনসিটিবি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদেশে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে উল্লিখিত ব্যবহারিকের যেকোনও দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে।

এনসিটিবির নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম