শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান সংক্রান্ত বৈঠক রবিবার বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার লক্ষে রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, রবিবার আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েও নিশ্চিত করা হয়েছে বৈঠক শ্রেণি পাঠদান বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।   

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কোন কোন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন, পর্যায়ক্রমে কোন কোন শ্রেণির শিক্ষার্থীদের আনা হবে তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং, নিয়মিত প্রতিবেদন পাঠানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় বাড়িয়ে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করি এরপর আর ছুটি বাড়ানো হবে না।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে খোলা রয়েছে। শিক্ষকরা বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষকরা বিদ্যালয় থেকে নিয়মিত যোগাযোগ করছেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলেই শ্রেণি পাঠদান শুরু করা হবে।

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম