শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৬

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে করণীয় ঠিক করতে আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

গতকাল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কোন কোন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত থাকবে, পর্যায়ক্রমে কোন কোন শ্রেণির শিক্ষার্থীদের আনা হবে, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং, নিয়মিত প্রতিবেদন পাঠানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় বাড়িয়ে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে খোলা রয়েছে। শিক্ষকরা বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষকরা বিদ্যালয় থেকে নিয়মিত যোগাযোগ করছেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলেই শ্রেণি পাঠদান শুরু করা হবে।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

/এসআই/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম