শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর নিয়মিত সুরক্ষিত রাখা সংক্রান্ত মনিটরিং চেকলিস্টের তথ্য গুগল ডকস্-এর মাধ্যমে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মনিটরিং প্রতিবেদন উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতিদিন বেলা ৪টার মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য একটি ‘গাইডলাইন’ এবং একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছে। ওই গাইডলাইন, নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ডকস্ এর মাধ্যমে প্রতিদিন বেলা ৩টার মধ্যে পাঠাতে হবে।

এর আগে মাধ্যমিক বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আরেকটি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতিদিন মনিটরিং প্রতিবেদন পাঠানোর নির্দেশনা জারি করা হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের