উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কর্মরতদের উদ্ভাবন ও সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা সেবা ডিজিটাল করার আহ্বান জানিয়েছে ইউজিসি সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

রবিবার (১২ সেপ্টেম্বর) ইউজিসি’র ২০২১-২০২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত কমিটির এক সভায় তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইউজিসি’র দক্ষতা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের সেবা সহজীকরণের পথ প্রশস্ত হবে।’

সভায় জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাকছুদুর রহমান ভূঁইয়াসহ কমিশনের ইনোভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলাম।

সভায় ২০২১-২০২২ অর্থবছরে অন্তত একটি উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন, একটি সেবা সহজীকরণ ও একটি সেবাকে ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে চলতি অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে চারটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দাফতরিক কাজ ই-নথির মাধ্যমে সম্পাদনে কথা বলা হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম